ভৈরবে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ভৈরবে এক হাজার পিস ইয়াবাসহ পারভিন আক্তার (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব কার্যালয়ের সদস্যরা।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
ভৈরবে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার পিস ইয়াবাসহ পারভিন আক্তার (৩৪) নামে মাদক কারবারি নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব কার্যালয়ের সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত নারী ঢাকা জেলার উত্তরখান থানাধীন চামুরখান এলাকার মনির হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ বিষয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পারভিন আক্তার নামে মাদক কারবারি নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে নারী পুলিশ দ্বারা পারভিনের দেহে তল্লাশি করে তার বুকের মাঝে কৌশলে রক্ষিত পাঁচটি প্যাকেটে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করে গ্রেফতার নারীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।