রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং বিআইএম’র আইকিউএসি বিভাগের পরিচালক প্রকৌশলী ড. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধানরা।
উল্লেখ্য, এ সমঝোতা চুক্তির আওতায় রুয়েট ও বিআইএম নিজ নিজ প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকসহ একাডেমিক কারিকুলামের বিনিময় করবেন। যা প্রতিষ্ঠান দু’টির কার্যক্রমকে আরো গতিশীল করবে।



