পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে কিশোরী শিমু (১৩)।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে বাড়ির সামনে হাঁটতে বের হয়ে েআর ফিরে আসেনি সে।
শিমু পুঠিয়া পৌরসভা এলাকার কাঠালবাড়িয়া মহল্লার আব্দুল মান্নানের মেয়ে। নিখোঁজের পর থানায় জিডি করেছেন তার বাবা।
তিনি জানান, তার মেয়ের মাথায় একটু সমস্যা রয়েছে। সোমবার বিকেল থেকে সে নিখোঁজ রয়েছে। তবে এর আগে কখনো এরকম হয়নি। তিন দিন পার হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মিলছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। কিশোরী শিমুকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।



