আনোয়ারায় জিয়া মঞ্চের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ উপজেলার ফুলতলী বিচ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় জিয়া মঞ্চের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী
আনোয়ারায় জিয়া মঞ্চের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ফুলতলী বিচ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এম এম শিবলী নোমানী। সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন চৌধুরী সেন্টু যৌথভাবে সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মঞ্জুর উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো: শাহ আলম এবং সদস্য সচিব অ্যাডভোকেট এসকান্দর আলম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ ইলিয়াছ, মাস্টার কামাল, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, মোস্তাক আহমেদ, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, হাফেজ জসিম উদ্দীন, আবু বক্কর, শওকত ওসমান, সাদ্দাম হোসেন, আনিছুর রহমান, সুলতান খান, মুহিউদ্দীন, মুহাম্মদ হারুন, জসিম উদ্দীন ওয়াসিম, মুহাম্মদ মুহিউদ্দীন, নাইম উদ্দীন, ওয়াহিদুল আলম, আনোয়ার হোসেন, সামসুল আলম, সাদ্দান হোসেন, খোকন আহমেদ, কাজী মোক্তার, মুহাম্মদ ফারুক, পারভেজ, সাজ্জাদ, মিজান প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা লালন এবং সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।