গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

‘এক নতুন বাংলাদেশ উপহার দিতে চান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তার সেই মহান যাত্রার সহযাত্রী। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সুপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বর্তমান সরকার।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গরীব, অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
গরীব, অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ |নয়া দিগন্ত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুঃস্থ ও গরিব লোকজন।

মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের হাতে তুলে দেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিতরণ কার্যক্রমে সবার অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ বণ্টনপ্রক্রিয়ার আয়োজন করেন।

মানবিক সহায়তার মাঝে রয়েছে ১০ লাখ টাকা, সাত শ’ শাড়ি, থ্রি-পিস ও রুমাল। ঈদের আগেই এসব সহায়তা যথাযথ গ্রহীতাদের কাছে পৌঁছে দেবেন দায়িত্বপ্রাপ্তরা।

মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘এক নতুন বাংলাদেশ উপহার দিতে চান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তার সেই মহান যাত্রার সহযাত্রী। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সুপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বর্তমান সরকার। দুঃস্থ ও গরিবদের প্রতি তার মানবিক সহায়তা প্রদান এরই একটি অনন্য দৃষ্টান্ত।’

তিনি আরো বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের দুঃস্থ ও গরিব মানুষের মুখে শুধু হাসি ফুটিয়েই শেষ নয়, জনগণের এই সরকারের মাধ্যমে এ দুই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।’

গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের হলরুমে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এই দুই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা নিকুঞ্জ ব্যানার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, গোলাপঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি রুমেল আহমদ, গোলাপঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলেমান আহমদ মজনু, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ, উত্তর বাদেপাশা জাহিদ হোসাইন ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম কবির উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দুবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজ উদ্দিন, মাথিউরা ইউনিয়ন পরিষদের সচিব তাজ উদ্দিন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব কল্যাণ কান্তি কর ও আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আহাদ।

এছাড়াও দুই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।