মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকা থেকে তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝুলন্ত এই লাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকা থেকে তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝুলন্ত এই লাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তন্ময় মন্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মন্ডলের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে।

সকালে মাঠে যাওয়ার সময় আদিত্য মন্ডল নামের স্থানীয় একজন গাছের সাথে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত কোনো হত্যা তা জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।