কুলিয়ারচরে ৪০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
র‌্যাবের অভিযানের একটি দৃশ্য
র‌্যাবের অভিযানের একটি দৃশ্য |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান সাদা রঙের একটি প্রাইভেটকার করে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন র‍্যাব সদস্যরা। পরে সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা একজনকে আটক করা হয়।

অভিযানের খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা মাপার দৃশ্য ও আটক ব্যক্তির ছবি-ভিডিও ধারণের চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, এ সময় দায়িত্বরত র‍্যাব সদস্যরা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ছবি-ভিডিও তুলতে নিষেধ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করা হলেও সাংবাদিকদের বাধার বিষয়ে র‍্যাবের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, ‘শুনেছি আগরপুর বাসস্ট্যান্ড থেকে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছে। কিন্তু এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’