মাদারীপুর-২ আসনে বিএন‌পি প্রার্থী‌কে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এই সমর্থন ঘোষণাকে ঘিরে শকুনি লেক পার্ক এলাকায় রাজনৈতিক আলোচনা জোরদার হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যারিস্টার শহিদুল ইসলামের এই ঘোষণা আসন্ন নির্বাচনে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বিএনপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম
বিএনপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে। মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শকুনি লেক পার্কের মুক্তমঞ্চে ধানের শীষের মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, ‘বৃহত্তর স্বার্থে আমি জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকব এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করব।’

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, যুবদল নেতা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হোসেন জাকির ও সদস্য সচিব কামরুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এই সমর্থন ঘোষণাকে ঘিরে শকুনি লেক পার্ক এলাকায় রাজনৈতিক আলোচনা জোরদার হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যারিস্টার শহিদুল ইসলামের এই ঘোষণা আসন্ন নির্বাচনে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।