সোনারগাঁওয়ে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক ২
সোনারগাঁওয়ে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক ২ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈলের ছেলে মো: খায়রুল ইসলাম (৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

এ ঘটনায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাসযোগে ঢাকা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং বন্যপ্রাণী পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন বন বিভাগ সোনারগাঁও জোনের অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।