টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

৭০ শতাংশ জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা জামায়াত ইসলামী এই কর্মসূচির আয়োজন করে। টাঙ্গাইলের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

টাঙ্গাইল শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহছান হাবীব মাসুদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, হাসান আল মামুন, শাহীন মিঞা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন।

বিএনপির উদ্দেশে প্রধান অতিথি আহছান হাবীব মাসুদ বলেন, প্রায় ৭০ শতাংশ জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না।