ফেনীর দাগনভুঞাতে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ (দাগনভূঁঞা–সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা: মো: ফখরুদ্দীন মানিক।
শুক্রবার(২০ জানুয়ারি) দুপুরে তিনি দাগনভূঞা উপজেলার ২নম্বর রাজাপুর ইউনিয়নের কৌরশমুন্সীর বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানসমূহ পরিদর্শন করছেন।
এ সময় ফখরুদ্দিন মানিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তিনি। একইসাথে তিনি সরকারের নিকট জোর দাবি জানান, অতি দ্রুত সময়ের মধ্যে দাগনভূঞা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য, যাতে দাগনভূঞাবাসী জরুরি মুহূর্তে দ্রুত সেবা পেতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী, দাগনভূঁঞা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুজ্জাহের, জামায়াত নেতা ওয়ালি উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।



