কুমিল্লা প্রেসক্লাবের নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

নির্বাচনে ১৭টি পদে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট প্রয়োগ করেন ভোটাররা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
কুমিল্লা প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন ৪৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।

মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে ১৭টি পদে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট প্রয়োগ করেন ভোটাররা।

নির্বাচনের প্রাপ্ত ফলাফলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু ও দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ। এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দফতর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার বিজয়ী হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতার এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের ইয়াসমনি রীমা, এখন টেলিভিশনের খালিদ সাইফুল্লাহ ও বৈশাখী টেলিভিশনের মো: আনোয়ার হোসাইন।