নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলের ম্যাপ
নড়াইলের ম্যাপ |ফাইল ছবি

নড়াইলের নড়াগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক ইউসুফ মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন- ফিরোজ ও আশরাফুল।

সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, দীর্ঘদিন ধরে ইউসুফ মোল্যার সাথে তার চাচাতো ভাই আতাউর ও বাবর মোল্যার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।