নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত এক ব্যক্তিকে দেখে কাছে গিয়ে সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার লাশ দেখতে পান। এ সময় তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের ছেলে মো: মিজান (৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুনের কারণ জানা না গেলেও গ্রামবাসী জানায়, কিছু দিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার এক গ্রুপের সাথে তাদের বিবাদ হয়েছিল তখন একটি খুন হয়েছিল এবং ওই ঘটনা নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।’
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘গ্রামে এর আগেও একটি মার্ডার হয়েছে। জোহর আলীর খুনের কারণ জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করছে।’



