বামনায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ভাগ্নে ওবাদুলকে নিয়ে মামা তালিমুল ইসলাম বাড়ির পাশের পুকুরে সাতার শিখাতে নিয়ে যান। পুকুরের গভীরতার কারণে ভাগিনা ওবায়দুল ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে মামা তালিমুল নিজেও ডুবে যায়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু |প্রতীকী ছবি

বরগুনা জেলার বামনা উপজেলা সদরে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদরের দক্ষিণ আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলো— ওবাদুল (৯) ও তালিমুল ইসলাম (২১)। তারা দু’জন সম্পর্কে আপন মামা-ভাগ্নে। এর মধ্যে মামা তালিমুল ইসলাম একজন কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবাদুলকে নিয়ে মামা তালিমুল ইসলাম বাড়ির পাশের পুকুরে সাতার শিখাতে নিয়ে যান। পুকুরের গভীরতার কারণে ভাগিনা ওবায়দুল ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে মামা তালিমুল নিজেও ডুবে যায়।

এ সময় বাড়ির আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ডুবে যাওয়া দু’জনকেই পানি থেকে উঠিয়ে দ্রুত বামনা সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন।