ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭

কা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় বরিশালের পাথারঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০) ও ইব্রাহিম (৪০) মরিয়ম (৫৫) ও বরগুনা জপলার সাউদা বেগম (৩৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় বরিশালের পাথারঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসটির সাতজন যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু‘টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি নয়া দিগন্তকে জানান, অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।