কুষ্টিয়া গড়াই নদীতে নিখোঁজ ২ শিশুর ১ জনের লাশ উদ্ধার

শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় নদীতে চারজন শিশু গোসল করতে যায়। সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের মুখে পড়ে তারা।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
নিখোঁজ একজনের লাশ উদ্ধার
নিখোঁজ একজনের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের ১৯ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়।

মৃত তাইবা খোকসা এলাকার ফারুকের মেয়ে। অপর নিখোঁজ শিশু সুরাইয়া (৮) একই এলাকার সোহেলের মেয়ে। তারা ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় নদীতে চারজন শিশু গোসল করতে যায়। সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের মুখে পড়ে তারা। এসময় খেয়াঘাটে থাকা মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাফ হোসেন জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

Topics