পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

সকাল ৮টার দিকে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
নববর্ষ উদযাপন
নববর্ষ উদযাপন |নয়া দিগন্ত

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলার নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসনের আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।