প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে মারাত্মক বিঘ্ন ঘটছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটির উদ্ধার কাজ।
বুধবার (২৫ মার্চ) রাত ৭টা ৪০ মিনিটের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে উদ্ধার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছে উদ্ধারকারী ফেরি হামজা।
তবে এখন পর্যন্ত স্থানীয়ভাবে ৪টি লাশ ও ৭ জনের আহত অবস্থায় উদ্ধার করেছে।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর।
দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।



