পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫হাজারেরও বেশি যানবাহন পারাপার

পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) অপরাহ্ন ২টা পর্যন্ত মাত্র ১৪ ঘণ্টায় মাওয়া-জাজিরা প্রান্ত দিয়ে মোট যানবাহন পারপার হয়েছে ২৫ হাজারেরও বেশি। এ সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকার অধিক।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫হাজারেরও বেশি যানবাহন পারাপার
পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫হাজারেরও বেশি যানবাহন পারাপার |নয়া দিগন্ত

পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) অপরাহ্ন ২টা পর্যন্ত মাত্র ১৪ ঘণ্টায় মাওয়া-জাজিরা প্রান্ত দিয়ে মোট যানবাহন পারপার হয়েছে ২৫ হাজারেরও বেশি। এ সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকার অধিক।

এদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে থেমে নেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষের ছুটে চলা। ঈদযাত্রায় ছুটির তৃতীয় দিনেও বৃহস্পতিবার ভোর থেকেও পদ্মা সেতুর টোল প্লাজায় যান চলাচল আগের দিনের মতোই অব্যাহত রয়েছে । তবে টোলপ্লাজায় আসা যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারপারে সক্ষম হওয়ায় স্বস্তিতেই বাড়ী ফিরছেন মানুষ।

সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বৃহস্পতিবার বিকেলে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটির তৃতীয় দিনে পদ্মা সেতুতে বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার অপরাহ্ন ২টা পর্যন্ত শুধু ১৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার ৩শ’ ৭৩টি। এতে করে ১৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯০লাখ ১১ হাজার টাকা।

এর আগে ঈদের ছুটির দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টোল আদায়ে সর্বোচ্চ চতুর্থ রেকর্ড গড়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এদিন (১৮ মার্চ) বুধবার পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটরসাইকেলসহ মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪কোটি ৫৪লাখ ৫হাজার ২৫০টাকা।এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ চতুর্থ রেকর্ড বলে তিনি আরো জানান।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী জানা গেছে,২০২২সালের ২৬ জুন সেতু চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০টাকা টোল আদায় হয়েছিল।একই বছরের ১৪জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ৩০ হাজার ১০০ টাকা। আর ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল।এদিন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

পরবর্তীতে চলতি ঈদের ছুটির ২য় দিনে গত ১৮ মার্চ বুধবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৩শ’ ৯০টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪ শ’ ৯৫টিসহ মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫হাজার ২৫০টাকা। এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ ৪র্থ রেকর্ড বলে জানা যায়। সেতু চালুর পর এখন পর্যন্ত এ চারদিন ছিলো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

এর আগে ২০২৪ সালের ১৫জুন চতুর্থ সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড অনুযায়ী ৩৯ হাজার ২৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছিলো ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা। তবে আগের ওই রেকর্ড ভেঙে গত বুধবার নতুন রেকর্ড গড়ে সেতু কর্তৃপক্ষ ।