নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে জেলা সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
এ সময় ঝাড়ু হাতে সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গফফারসহ চিকিৎসক ও নার্সরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
নড়াইলের সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ বলেন, ‘আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা লোক দেখানো না। একদিনের জন্য নয়। আমরা সবাই বাসাবাড়ি, অফিস চত্বর নিয়মিত পরিষ্কার করব। ডেঙ্গুসহ বিভিন্ন রোগ জীবানু প্রতিরোধে ভূমিকা রাখব।’



