ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা হলরুমে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আহমেদুল হক তিতাস, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলা ও র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



