সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় মহিষ জব্দ

সোমবার (১৩ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ান-১৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মঈনুল আলম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির হাতে কোটি টাকার মহিষ জব্দ
বিজিবির হাতে কোটি টাকার মহিষ জব্দ |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ান-১৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মঈনুল আলম। এর আগে রোববারও অভিযানে মহিষ জব্দ করে বিজিবি।

মেজর মো: মঈনুল আলম বলেন, ‘পৃথক অভিযানে জব্দ করা ৬৫টি ভারতীয় মহিষের বাজারমূল্য আনুমানিক এক কোটি পাঁচ লাখ টাকা। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরো জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য ৭৫ লাখ টাকা।

অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) জৈন্তাপুর বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরো ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।