যশোরের মনিরামপুরে আরিফ হোসেন নামে এক কিশোরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২ মার্চ) উপজেলার নেহালপুর এলাকার একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, কিশোর আরিফ হোসেন দীর্ঘদিন অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল। গতকাল রোববার (১ মার্চ) রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আরিফ। আজ সোববার সকালে এলাকাবাসী ঘেরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোর আরিফকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার লাশ ঘেরের পানিতে ফেলে রেখে গেছে।
মনিরামপুর থানার সেকেন্ড অফিসার ওবাইদুল্লাহ রহমান বলেন, ‘কী কারণে ও কারা আরিফকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’



