ধুনট জামায়াতের সাবেক আমির হারুন অর রশিদের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ও বগুড়া জেলার ধুনট উপজেলার সাবেক আমির মো: হারুন অর রশিদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ধুনট জামায়াতের সাবেক আমির হারুন অর রশিদের ইন্তেকাল
ধুনট জামায়াতের সাবেক আমির হারুন অর রশিদের ইন্তেকাল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ও বগুড়া জেলার ধুনট উপজেলার সাবেক আমির মো: হারুন অর রশিদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ মার্চ) সকালে ধুনট উপজেলার চরপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে আছেন।

তার জানাজা সোমবার বাদ জোহর নিজ বাসভবন চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার ইন্তেকালে ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মঞ্জুরুল হক সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, ধুনট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলীমুদ্দিন হারুন মন্ডল, দৈনিক নয়া দিগন্তে বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।