ন্যূনতম মজুরি ২৫ হাজার দাবি

মে দিবসে মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মে দিবসে মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি
মে দিবসে মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি |নয়া দিগন্ত

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১ মে) এ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী পরিচালক মো: আবুল বাসার।

জেলা সভাপতি খিদির আব্দুস সালামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো: মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ডা: মো: ইব্রাহিম দেওয়ান, মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রধান উপদেষ্টা মো: নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান উপদেষ্টা এইচ এম বায়েজিদসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের লিখিত নিয়োগপত্র প্রদান এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতি বন্ধের দাবি জানানো হয়।

পাশাপাশি কর্মস্থলে আহত শ্রমিকদের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।