চন্দনাইশে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান

‘জামায়াতে ইমলামী ক্ষমতার পাওয়ার জন্য কখনো রাজনীতি করে না। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য নিরলসভাবে কাজ করছে।’

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chandanaish
চন্দনাইশে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
চন্দনাইশে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ |নয়া দিগন্ত

ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ১০ জোটের অন্যতম শরীক দল এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের (ছাতা মার্কা) পক্ষে জোটবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘জামায়াতে ইমলামী ক্ষমতার পাওয়ার জন্য কখনো রাজনীতি করে না। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য নিরলসভাবে কাজ করছে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ এশা চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সদরে জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দায়িত্বশীল সমাবেশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জেনারেল কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন মো: শাহাদৎ হোসেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা মো: সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলম, পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মো: জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, জামায়াত নেতা অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা আহমেদ কবির হিরু, হারুন উর রশিদ, দোহাজারী পৌরসভা আমির শহিদুল ইসলাম, জামায়াত নেতা কায়েদে আজম ইমরান বকর, মোজাফফর আহমদ জাফর, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা মিছবাহ উদ্দিন তামিম, আব্দুল কাদের বেলাল, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ, নাজিম উদ্দীন, শামীম উদ্দীন, জামায়াত নেতা আতাহার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।