বন্যাক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে : খাদ্য উপদেষ্টা

‘খাদ্য গুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতেও কাজ করবে সরকার।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে আলী ইমাম মজুমদার
জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে আলী ইমাম মজুমদার |নয়া দিগন্ত

বন্যাক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের (ওপেন মার্কেট সেল) বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আলী ইমাম মজুমদার বলেন, ‘কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুরিতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতেও কাজ করবে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।’

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।