মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
গ্রেফতার সামসু সরদার (৪৫)
গ্রেফতার সামসু সরদার (৪৫) |নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে ‘কোপা সামচু’-কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সামসু সরদার মরহুম খোরশেদ সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি কোপা সামচু নামে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো প্রাথমিকভাবে থানায় রাখা হয়েছে এবং মামলার আলামত হিসেবে আদালতে পাঠানো হবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।