ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার দেড় ঘণ্টা পরই খুন হলেন ইমন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হওয়ার ঘণ্টা খানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার দেড় ঘণ্টা পরই খুন হলেন ইমন
ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার দেড় ঘণ্টা পরই খুন হলেন ইমন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হওয়ার ঘণ্টা খানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর আজ (সোমবার) রাত সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসে। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে ফোন করে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তার ছেলে ইমনকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের ছেলে হৃদয় সহ অপর সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তার ছেলেকে এলোপাতাড়িভাবে কোপায়। তার ছেলে তখন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়ীতে গিয়ে আশ্রয়ের চেষ্টা করলে সেখানে ও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয় ও আজ কারাগার থেকে জামিনে বের হয়ে আসে। নিহত ইমন তার সাথে ইলেক্ট্রিকের কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তিনি নিজেও এসেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করেছে বলে তিনি জানান।