বুড়িচংয়ে নারীদের নিয়ে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বুড়িচংয়ে নারী ভোটারদের নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়
বুড়িচংয়ে নারী ভোটারদের নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয় |নয়া দিগন্ত

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রদুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী। এসময় উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন আমির মুমিনুল হকসহ জামায়াতে ইসলামীর মহিলা দায়িত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন সামাজিক সমস্যা, নারী অধিকার ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।