নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সারা বিশ্ব যখন বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে, ঠিক তখনই ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ লিগ পদ্ধতিতে ১০ম বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর লেগ পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নাগরপুর উপজেলা বনাম দেলদুয়ার উপজেলার মধ্যকার খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
আজ শনিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ও নাগরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: এরফান উদ্দিন। নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: মিজানুর রহমান লাভলুর সঞ্চালনায় খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান ও দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোহরা সুলতানা যুথি।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহুরুল ইসলাম, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো: আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক।
নির্ধারিত ৮০ মিনিটের খেলায় নাগরপুর উপজেলা ১-০ গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে।



