সিংগাইরে ক্ষুদে মেধাবী শিক্ষার্থী নিমিরের কৃতিত্ব, ১০ বৃত্তি অর্জন

বেসরকারি পর্যায়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে বৃত্তি পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। তাসিন ইসলাম নিমির বর্তমানে সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে ভবিষ্যতে সেনাবাহিনীর একজন বড় অফিসার হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
তাসিন ইসলাম নিমির
তাসিন ইসলাম নিমির |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর সদরের এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেনির ক্ষুদে মেধাবী শিক্ষার্থী তাসিন ইসলাম (নিমির) বেসরকারি পর্যায়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে বৃত্তি পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। সে পৌর এলাকার আংগারিয়া মহল্লার ব্যবসায়ী মো: আমিরুল ইসলাম রিপনের ছেলে। তার মা ফারহানা হক মুক্তি একজন স্কুল শিক্ষিকা।

নিমিরের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলায় বেসরকারি পর্যায়ে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস), জরিনা খাতুন স্মৃতি (সিংগাইর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ), ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদ স্মৃতি (শহীদ রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল), ব্রাইট স্টার স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আব্দুল কাদের স্মৃতি (গোল্ডেন টাচ সংসদ), সিংগাইর উপজেলা ট্যালেন্ট সার্চ (বর্ণ পরিচয়) বিদ্যানিকেতন, সিংগাইর কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইকরা আধুনিক শিক্ষা নিকেতন, সিংগাইর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও মধুরচর নবপ্রভাত কিন্ডারগার্টেনে অংশগ্রহণ করে নিমির। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটিতে ট্যালেন্টপুল ও তিনটিতে সাধারণ গ্রেডে বৃত্তি পায় সে।

এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক বদরুল আলম কিবরিয়া বলেন, ‘আমাদের স্কুলে নিমির চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে উত্তীর্ণ হয়। স্কুলে নিয়মিত উপস্থিতি, ধারাবাহিক শ্রেণি কার্যক্রম সম্পন্ন করা, বন্ধুত্বসুলভ মনোভাব, সহপাঠীদের শিক্ষার মানোন্নয়নে উৎসাহ প্রদানসহ খেলাধুলায় ছিল তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।’

বছরের শেষে ১০টি প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি অর্জনে তার উন্নত জীবন গড়া ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন তিনি।

তাসিন ইসলাম নিমির বর্তমানে সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে ভবিষ্যতে সেনাবাহিনীর একজন বড় অফিসার হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।