মুচলেকায় ৩০ জনকে ক্ষমা

ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৫১

কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে আটক করেছে থানা পুলিশ।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৫১
ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৫১ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে আটক করেছে থানা পুলিশ।

এদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। ১৩ আগস্ট রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ।

এর আগে ১৫ জুন ৪২ জনকে গ্রেফতার করে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। কিশোর গ্যাংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারা দেশের মানুষের জন্য জনদুর্ভোগ তৈরি হয়। ইতোমধ্যে ভৈরবের বেশ কয়েকটি ঘটনা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়। আটকের খবরে সন্তানদের ছাড়িয়ে নিতে থানা চত্বরে অভিভাবকেরা ভিড় করেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় অভিভাবকদের উদ্দেশে সচেতনতামূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।