সিলেটে ৪০ বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় বহিষ্কৃত সিলেট মহানগর বিএনপির ৪০ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিগত সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংশ্লিষ্ট নেতাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা দলের কাছে লিখিত আবেদন করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নেত্রীদের মধ্যে রয়েছেন ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সালেহা কবির শেপী; ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন; ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি ও ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

বিবৃতিতে আরো বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্ত ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।