সাংবাদিকদের সম্মানে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

উপজেলা জামায়াতের আমির সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা।

শুক্রবার (১৩ মার্চ) বোরহানউদ্দিন বাজারে অবস্থিত এএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বোরহানউদ্দিনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ইফতার-পূর্ব আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

পৌর জামায়াতের আমির মাওলানা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান, উপজেলা জামায়াত নেতা মাওলানা ফখরুল আলম, পক্ষিয়া ইউনিয়নের আমির মাওলানা হারুন অর রশীদ, সাচরা ইউনিয়নের আমির মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মনিরুজ্জামান ও জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি অন্তর হাওলাদার, মো: নুরুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাদের মধ্যে ছিলেন মো: নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম রুবেল, ফোরকান, রিয়াজ বাদশা, সোবহান হাওলাদার, মো: মিজানুর রহমান, মোহাম্মদ নুরুজ্জামান, মেজবাহউদ্দিন সম্রাট হাসনাইন, মো: ফিরোজ মাহমুদ, শামসুদ্দিন রকেট, মোরশেদ আলম ভূঁইয়া, হাসনাইন হাওলাদার, এম এইচ মোরশেদ, হাসান তালুকদার, মো: ইকবাল, ইউসুফ হোসেন অনিক, সাইফুল ইসলাম আকাশ, মো: তামিম, মিজানুর রহমান, আশিকুর রহমান পন্ডিত, এইচ এম এরশাদ, মো: কবির হোসেন, মো: আকতার হোসেন, মো: হাসান, মো: জামাল, রাজিব হায়দার, মো: ইব্রাহিম প্রিন্স, নয়ন মিলিটারি প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।