তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যায় সে।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
তালতলীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে
তালতলীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে |সংগৃহীত

বরগুনার তালতলীতে পানিতে ডুবে সাইমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাইমন কাজীরখাল গ্রামের রফিক আকনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সব্যসাচী দাস জানান, বেলা ১১টার দিকে সাইমন নামে পানিতে ডুবে যাওয়া একটি শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।