ঈদগাঁওতে মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মেম্বার টয়লেটে আত্নগোপন করেন। সেখান থেকে তিনিসহ ছয়জনকে আটক করে থানায় নেয়া হয়।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Cox's Bazar
ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি
ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

আটক জুবায়েদ উল্লাহ জুয়েল পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আটক অন্যদের নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, একটি বাসায় নিয়মিত ইয়াবা সেবনের আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মেম্বার টয়লেটে আত্নগোপন করেন। সেখান থেকে তিনিসহ ছয়জনকে আটক করে থানায় নেয়া হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবনের সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়েছে।’

সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।