কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল গ্রেফতার

মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
গ্রেফতার মেজবাহ উদ্দিন ভিপি হেলাল
গ্রেফতার মেজবাহ উদ্দিন ভিপি হেলাল |ছবি : নয়া দিগন্ত

জেলা পরিষদের সাবেক সদস্য রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ওরফে ভিপি হেলালকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, গ্রেফতারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম তাকে ঢাকা থেকে রামগতি থানায় আনতে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।