শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীম আর নেই

তিনি চট্টগ্রাম ক্লাবের সাবেক জেনারেল কমিটি সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীম
শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীম |নয়া দিগন্ত

শিল্পপতি ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল হক শামীম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

সৈয়দ আহসানুল হক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম ক্লাবের সাবেক জেনারেল কমিটি সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।

রোবাবর বাদ যোহর ঢাকার গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীমের মৃত্যুতে গভীর শোক করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ -এর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন।