কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ |নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালাচাঁন, নুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সহ সভাপতি সুহেল মিয়া সহ নেতাকর্মীরা।

নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে নৈরাজ্য সৃষ্টির যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে হবে। সুনামগঞ্জ জেলায় শহীদ জিয়ার সৈনিকরা এই অপশক্তির বিরুদ্ধে সদা তৎপর রয়েছে। তাদের মিছিল করা তো দূরের কথা, রাস্তায় কোনো অপ্রীতিকর কাজের খবর শুনা মাত্রই ধরে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দেন।