গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে কুমিল্লায় কর্ণফুলী গ্রুপ লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো: মিজানুর রহমান ভুঁইয়া।
অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। মূল আলোচক ছিলেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবুর রহমান ভুঁইয়া।
এসময় আরো বক্তব্য রাখেন- গোল্ড সিলভার গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদ উল্লাহ, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুস সাত্তার, কাউন্সিলর মোশাররফ হোসাইন, কুমিল্লা ক্লাবের সেক্রেটারি আহমেদ শোয়েব সোহেল, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক রফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্ণফুলী গ্রুপের জেনারেল ম্যানেজার মাওলানা ফয়েজ আহমেদ। মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা দারোগাবাড়ি মসজিদের খতিব ইয়াছিন নুরী।



