সিলেটে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেয়া হবে না : অ্যাডভোকেট জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সমাবেশ শেষে গণমিছিল আয়োজন করে মহানগর জামায়াত
সমাবেশ শেষে গণমিছিল আয়োজন করে মহানগর জামায়াত |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘দেড় হাজার শহীদ ও ৩০ হাজারের বেশি আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতা কেবল ক্ষমতার পালাবদলের জন্য জীবন উৎসর্গ করেনি, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংস্কারই ছিল এর মূল লক্ষ্য। সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না।’

শনিবার (১ আগস্ট) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত নিরলস কাজ করে যাচ্ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঠেকাতে পতিত সরকার ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা মাথা নত করিনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন এগিয়ে নিয়েছি।’

মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

সমাবেশে মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক এবং শাহপরান পশ্চিম থানা আমির রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও লোডশেডিংয়ে মানুষের জনজীবন অতিষ্ঠ। অবিলম্বে জনদুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’ তিনি গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যায় জড়িতদের বিচারে সরকারের প্রতি জোর দাবি জানান।