ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চন্দ্রাইল বউবাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বেকারি দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোর নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’