বানারীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উফশী আমন ধান, ফলের চারা ও সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উফশী আমন ধান, ফলের চারা ও সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওরীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মো: শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান, পৌর বিএনপি সভাপতি মো: হাবিবুর রহমান জুয়েল, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো: আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মল্লিক, যুগ্ম সম্পাদক মো: আব্দুস সবুর খান, উপজেলা যুবদলের সভাপতি মো: সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: রুবেল হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।