চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ব্যানার-ফেস্টুন সহকারে স্কুল-মাদরাসার ছাত্রছাত্রীরাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, ধোপাছড়ি ইউনিয়নের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সড়কটির সংস্কার করার দাবি জানান তারা।
এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বরাবর অবহেলিত এই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে একটি আবেদন করা হয়েছে বলে জানা গেছে।



