সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। এসময় নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাজমুল ইসলামসহ নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষক, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হারুনুর রশিদ চৌধুরী।
আলোচনা অনুষ্ঠানে নর্থ ইস্ট ক্যান্সার হাসপালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবাশীষ পাটোয়ারী বলেন, নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের শুরু থেকে অদ্যাবধি অন্তত ৩৭ হাজার রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি বলেন, পান সুপারি ও জর্দার কারণে সিলেটে ক্যান্সারে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
অধ্যাপক ডা. মোখলেছ উদ্দিন জানান, বাংলাদেশে কেবল মাত্র নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালে রোগীরা বিশেষ ছাড় পায়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তৈমুর হোসেন তালুকদার, অধ্যাপক ডা. শুচনা নাজরিন, অধ্যাপক ডা. গুলজার আহমেদ, অধ্যাপক ডা. ইমরান আহমদ প্রমুখ।



