দামুড়হুদায় গণপিটুনিতে যুবক নিহত

সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
নিহত সাজু শেখ
নিহত সাজু শেখ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গণপিটুনি ও অস্ত্রের কোপে সাজু শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজু চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার মরহুম বাদল শেখের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন।

দামুড়হুদা মডেল থানার (ওসি) শেখ মেসবাহ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক দামুড়হুদার খাপাড়া এলাকার একটি বাড়ির ভেতরে ঢুকে সাজু ও রাজু নামে দু'ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়দের প্রতিরোধের মুখে অভিযুক্তরা পালানোর সময় সাজু নামে একজনকে তারা আটক করে গণপিটুনি ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমূর্ষু অবস্থায় সাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় সার্জিক্যাল ডাক্তার তন্ময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সেদিন রাতেই পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।