খুলনা-মোংলা মহাসড়কে বাসচাপায় মাদরাসাশিক্ষক নিহত

একটি মোটরসাইকেল ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে খুলনাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ইবারাত আলী।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
বাসচাপায় মাদরাসাশিক্ষক নিহত
বাসচাপায় মাদরাসাশিক্ষক নিহত |প্রতীকী ছবি

খুলনা-মোংলা মহাসড়কে বাসের চাপায় হাফেজ ইবারাত আলী (৫০) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ ইবারাত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেল ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে খুলনাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ইবারাত আলী। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে হাইওয়ে পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।