গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

বাসটি খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে মুকসুদপুর গেড়াখোলা এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। হতাহতের পরিচয় জানা যায়নি।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে বেলা ১১টার দিকে মুকসুদপুর গেড়াখোলা এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।